সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
কোন এক বিদেশী বাংলাদেশে এসে মন্তব্য করেছিলেন ভেবেছিলাম সৃষ্টি কর্তা বলতে কিছু নেই কিন্তু এদেশে এসে বুঝতে পারছি সৃষ্টি কর্তা বাংলাদেশেই আছে। কারণ দেশে কোন আইন কানুন বলতে কিছু নেই, শৃংখলা নেই, কোনসঠিক নিয়ন্ত্রনকারী নাই, তার পরও রাষ্ট্র চলে।
তাহলে রাষ্ট্র কে চালায়? নিশ্চয় কোন নিয়ন্ত্রনকারী আছে। সেটাই সৃষ্টি কর্তা। বিশেষ করে ঢাকা শহরে যে হারে মানুষ আছে আর রাস্তায় চলাচলে ট্রাফিক নিয়ন্ত্র নাই বললেই চলে, জান ঝটে পড়ে গাড়ী ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকে ড্রাইভার তার ইচ্ছে মত যে দিকে সুযোগ পায় সে দিকে গাড়ী চালায়। মানুষ ইচ্ছে মত হেটে রাস্তা পাড় হন পায়ে চলার পথে মানুষ দোকান পাট বসিয়ে মালা মাল কেনা বেচা করেন।
কেউ কাউকে কিছুই বলছে না। যে যার মত চলছেকোন বাঁধা নিষেধ নাই, স্বল্প সংখ্যক পুলিশ রাস্তায় টহল দিচ্ছে, পুলিশের সামনে দিয়েই মানুষ ওভার ব্রীজে রাস্তা পাড় না হয়ে রাস্তার জেব্রা ক্রসিং দেয়া থাকলেও যে দিকে সুযোগ পায় সে দিকেই হাত উড়িয়ে গাড়ী থামিয়ে মানুষ হেটে চলে যায়। কেউ কাউকে কিছুই বলছেনা। আবার মাঝে মাঝে দেখা যায় পুলিশ বাঁশি বাঁজিয়ে হঠাৎ রাস্তা বন্ধ করে দেন, রাস্তা ফাঁকা হয়ে যায় গাড়ী চলা চল বন্ধ থাকে। কিছুক্ষনের মধ্যেই পুলিশ বেড়ীকেডে কিছু গাড়ী দ্রুত গতিতে চলে যায় পরে জানা যায় কোন ভি, আই,পি অর্থাৎ সরকারের কোন মন্ত্রী যাচ্ছেন।
এদিকে গাড়ী অযথা ট্রাফিক সিগনালে পড়ে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন এতে মন্ত্রি বা ভি.আই.পির কোন মাথা ব্যথা নাই। শহরে বাড়ী ঘর নির্মাণের কোন প্রকার পরিকল্পনা নাই, যে যেখানে জায়গা ক্রয় করেছেন সেখানে নিজের ইচ্ছামত বাড়ী করছেন। বাড়ীর নির্মাণ সামগ্রী ইচ্ছে মত বহন করছেন। রাস্তার উপরে যে কোন জায়গায় ইট, বালু, সিমেন্ট রেখে দিচ্ছেন।
এছাড়া বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ী তার ইচ্ছামত জান চলাচলকরছেন কারও কোন অভিযোগ নেই। অপর দিকে শহরের রাস্তার উপরে বা পাশে বাসা বাড়ীর ময়লা আর্বজনা কাঁচা বাজারের আর্বজনা অথবা মানুষ চলা চলে পথে খাদ্য দ্রব্য বা অব্যবহার্য দ্রব্যাদি রাস্তায় ফেলে দিচ্ছে, আর্বজনার স্তুপ থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে পাশে দিয়ে মানুষ নাকে কাপড় দিয়ে হাটছে।
যেখানে সেখানে গাড়ী পাকিং করছে, নালা গুলো আর্বজনায় ভত্তি হয়ে আছে পানি চলাচল করছে না। ময়লা পানিতে চলাচলের রাস্তা চলার অযোগ্য হয়ে আছে তা কেউ যেন দেখার নেই। অপর দিকে মহা সড়কে গাড়ী চলাচলের তেমন কোন নিয়ন্ত্রন নেই।
যে যার খুশিমত ওভারট্যাক করছে অহরহ দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে, ড্রাইভার গাড়ী রাস্তায় ফেলে পালিয়ে যাচ্ছে, রাস্তায় জনগন গাড়ী চলাচল বন্ধ করে দিচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার জান জট হচ্ছে পুলিশ নিয়ন্ত্রন করতে পারছে না, মানুষ রাস্তায় বসে দুর্ভোগ পোহাচ্ছে, আবার দুর্ঘটনার কারণে গাড়ী ভাংচুর সহ অনেক গাড়ী আগুনে পুড়িয়ে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে প্রশাসনের সহায়তায় চলাচল শুরু হচ্ছে, এছাড়া রাস্তায় দুর্ঘটনার জন্য অনবিজ্ঞ, অশিক্ষিত ও প্রশিক্ষনবিহীন ড্রাইভার নিয়োগের কারণে প্রতি নিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। তার কোন প্রতিকার নেই, ড্রাইভারের যোগ্যতা নিয়ে সুনির্দিষ্ট কোন নিয়ম কানুন নেই, গাড়ী চাপায় মানুষ মারা গেলে ড্রাইভারের বড় ধরনের কোন শাস্তি নেই।
এমন কি সদ্য সরকারের এক জন মন্ত্রী জনসভায় বক্তব্য রাখেন যে গাড়ীর ড্রাইভার হতে শিক্ষার কোন প্রয়োজন নাই, গরু, ছাগল, ভেরা চিনলেই হলো আর কোন ড্রাইভারের গাড়ী চাপায় মানুষ মারা গেলে ৩০২ ধারায় ড্রাইভারের বিরোদ্ধে আদালতে কোন মামলা করা যাবে না, এই যদি হয় রাষ্ট্রের নিয়ম কানুন তাহলে সৃষ্টিকর্তা ছাড়া জনগনকে রক্ষা করার কেহ নেই।
গনতান্ত্রিক এদেশে জনগনের সরাসরি ভোটে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে থাকে। তাদের কাজ হলো তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন সহ অন্যান্য সকল কর্মকানেডর বিভিন্ন তথ্যাবলী ও সমস্যা সংকুল এলাকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পার্লামেন্ট সদস্যদের নিয়ে সরকারী বেসরকারী দলের সম্বনয়ে আলাচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া, এবং দেশ ও জাতির স্বার্থে আইন প্রনয়ন বাতিল ও শংশোধন করা এবং সরকারের দুইটি বিভাগ শাসন বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করা এবং আইন অমান্যকারীদের বিচার বিভাগের মাধ্যমে বিচার করা।
কিন্তু বাস্তবে দেখা যায় যারা আইন প্রনয়ন করেন তারা অর্থাৎ পার্লামেন্ট সদস্যগন সংসদ চলাকালীন সময়ে ও জেলাউপজেলা পর্যায়ে এসে খবর দারী করেন এমন কি গ্রামের সামান্য ব্রপারে যা স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন যা করে থাকেন সে সব কাজেও তিনি এসে হস্তক্ষেপ করেন।
তাহলে স্থানীয় প্রশাসনের কাজ কি থাকে যদিও তিনি এ পর্যায়ে এক জন উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছে তাই মাঝে মাঝে এসে খোঁজ খবর নিবেন প্রয়োজনীয় পরামর্শ দিবেন এটাই স্বাভাবিক। আর যদি তিনি জেলা উপজেলা পরিষদ মিটিং পরিচালনা করেন তাহলে স্থানীয় প্রশাসনের কি দায়িত্ব থাকবে। অপর দিকে উপজেলা চেয়ারম্যানদের দীর্ঘ তিন বৎসর পরও দায়িত্ব কর্তব্যহীন করে রাখা হয়েছে তার উপর আবার জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করেছেন ওনার যে কি কাজ আছে তাও জনগন জানেন না ইতি মধ্যে প্রশ্ন উঠেছে জেলা পরিষদ প্রশাসক জেলার প্রধান আর এম পি একটি উপজেলার প্রতিনিধি এবং কে কার অধিনে থাকবে কাকে নিয়ন্ত্রন করবেন নাকি ক্ষমতার দন্দ্বে নিজেরাই জড়িয়ে পরবেন তা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে।
লেখক:
আশরাফ উদ্দিন
সম্পাদক মণ্ডলীর সভাপতি: দৈনিক বিবিয়ানা