সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের জনপ্রিয় ও বহুল প্রচারিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক বিবিয়ানা’র সম্পাদকীয় এবং বার্তা বিভাগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পত্রিকাটির সম্পাদকীয় ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং আধুনিকায়নের লক্ষ্যে অভিজ্ঞ তিন গণমাধ্যমকর্মীকে নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) দৈনিক বিবিয়ানা’র সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নির্বাহী সম্পাদক হিসেবে নতুন দায়িত্বে পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ তাজুল ইসলাম।
প্রধান বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষ গণমাধ্যমকর্মী সাহেল আহমদ। বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বে নিযুক্ত হয়েছেন তরুণ সাংবাদিক মোহাম্মদ সুমন আলী খাঁন।
নবাগত এই তিন নীতি-নির্ধারক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, দৈনিক বিবিয়ানা সবসময় পাঠকের অধিকার এবং বস’নিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কথা বলে আসছে। আগামী দিনগুলোতেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং গণমাধ্যমের উৎকর্ষ সাধনে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।
পেশাগত দায়িত্ব পালনে এবং দৈনিক বিবিয়ানাকে আরও তথ্যসম”দ্ধ ও পাঠকপ্রিয় করে তুলতে তারা জেলার সুধী সমাজ, সর্বস্তরের সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সম্মানিত পাঠকদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।