সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ

সংবাদদাতা / ৬৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বাহুবল উপজেলার সাটিয়াজুরি বাজারে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সাটিয়াজুরি বাজারে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে পড়ে ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ না করলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওয়াহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মুখলিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ,মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সমাবেশ শেষে বিকেলে পরিচালিত এক অভিযানে উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয় এবং মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এলাকাবাসী জানান, সাটিয়াজুরি বাজারকে মাদকমুক্ত রাখতে তারা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাবেন এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *