সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে ‘নিখোঁজ’ নারী

নিউজ ডেস্ক / ৫২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সিলেটে ছেলে ও মেয়েকেসহ নয়দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছন এক নারী। এ ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া।

নিখোঁজ তিনজন হলেন দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তার মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।

ডায়রি সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে দক্ষিণ সুরমার ভার্তখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

থানায় জমা দেওয়া ডায়রিতে আজাদ মিয়া অভিযোগ করেন, ২১ জুন রাতে আমার অনুমতি ছাড়া ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় জুলি বেগম। যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি।

তিনি উল্লেখ করেন, স্ত্রীর সাথে আমার কোন ঝগড়াঝাটি বা মনমালিন্য নেই।

জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তারা নগরের উপশহর এলাকার বাসিন্দা।

আজাদ মিয়ার জিডির তদন্তে রয়েছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ। এ ব্যাপারে মঙ্গলবার তিনি সিলেটটুডেকে বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে আলাপ করেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। দ্ই পরিবারের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *