সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

সড়ক-সেতু উন্নয়নে স্থানীয়দের আশ্বস্ত করলেন আশরাফ উদ্দিন

স্টাফ রিপোর্টার / ৭৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলার টুকের বাজার-সাখোয়া সড়ক ও প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের ওভারসিজ সংবাদদাতা, গীতিকার, বিশিষ্ট সমাজসেবক এবং দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আশরাফ উদ্দিন। গত বুধবার তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অবহেলিত টুকের বাজার-সাখোয়া সড়ক, প্রস্তাবিত সেতু এবং অন্যান্য অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। পরে তিনি নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রধান শিক্ষক আলী আমজদ মিলনসহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসীও সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন দাবি উপস্থাপন করেন।

স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর আশরাফ উদ্দিন বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, ইনাতগঞ্জ-কাজিরবাজার-কাদিরগঞ্জ বাজার-মারকুলি সড়কের উন্নয়নকাজ তিনটি প্যাকেজে বাস্তবায়নের জন্য ৩৮ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৭৬৭ টাকা ব্যয়ের সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া সদরঘাট নতুন বাজার-ইটাখোলা-ইসলামপুর সড়কের ৭০০ মিটার অংশ এবং একটি সেতু নির্মাণের সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষা শেষে নকশা ও প্রাক্কলন অনুমোদন, দরপত্র আহ্বান এবং পর্যায়ক্রমে নির্মাণকাজ শুরু হবে বলে তিনি জানান।

আশরাফ উদ্দিন বলেন, গন্ধা পয়েন্ট থেকে সাখোয়া হয়ে টুকের বাজার পর্যন্ত সড়ক ও একটি সেতু নির্মাণের কাজ ২০২৩ সালে শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হলে এলাকাবাসীকে তা জানানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

এর আগে তিনি নৌপথে সাখোয়া গ্রামের সুনুক মিয়ার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, গণি শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. ছালিক মিয়া, সাংবাদিক মো. আবু তালেব, ইকবাল আহমেদ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *