সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

১৪৪ ধারা জারির পরও কর্মসূচি পালনে হবিগঞ্জ আসছেন এনসিপি নেতারা

বিবিয়ানা ডেস্ক / ৫৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ছবিটি এআই দিয়ে তৈরি

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরও করে সেখানে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা। গতকালের হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই তারা হবিগঞ্জে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

হবিগঞ্জের পথে রওনা দেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন— এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও রয়েছেন।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন এবং বিকেলে হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে প্রশাসনের সামনেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এর প্রতিবাদেই আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক প্রতিবাদ জানাতেই হবিগঞ্জের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’

স্থানীয় নেতারা জানান, গতকালের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সিলেটে চলে যান। আজ সেখান থেকে হবিগঞ্জে আসছেন তারা।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, সেহেতু সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলা, ভাঙচুর এবং সারজিস আলম ও নাহি উদ্দিন তারেককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ পুলিশি অবরোধের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে আজকের এই কেন্দ্রীয় নেতাদের আগমন ও ১৪৪ ধারা জারির পর হবিগঞ্জে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *