সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

রুস্তমপুর-গোপলার বাজার সড়ক যেন মরণফাঁদ

স্টাফ রিপোর্টার / ২৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোপলার বাজার স্কুল রোড এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী, শিক্ষার্থী, রোগী ও যানবাহনের চালকরা। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি ও কাদা। এতে গর্তের গভীরতা বোঝা যায় না।

বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন দেবপাড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, রুস্তমপুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং গোপলার বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজারো মানুষ যাতায়াত করেন। গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, রোগী এবং শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবুও দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোপলার বাজার হয়ে বাংলাবাজার পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য প্রায় ৫ কোটি টাকার একটি প্রকল্পের আবেদন করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার উদ্যোগ রয়েছে বলেও এলাকাবাসীর দাবি। এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করবে এমনটাই আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *