সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
স্থানীয় দৈনিক রূপান্তর সময় পেয়েছে সরকারি অনুমোদন (ডিক্লারেশন)। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম.সরফরাজ পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ নায়েব হোসাইন এর হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদনপত্র ও ঘোষণা পত্রটি হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আল নাদরুন বিন আকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:ফজলুর রহমান,মোহাম্মদ শাহ্ আলম, মো:জালাল, শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
সম্পাদক. মোহাম্মদ নায়েব হোসাইন বলেন, সরকারি ভাবে পত্রিকাটি অনুমোদন পাওয়া আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। মুক্তধারায় স্লোগান নিয়ে দৈনিক রূপান্তর সময় এখনো প্রকাশের প্রস্তুতিপর্বে আছে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- এই পত্রিকাটি ভবিষ্যতে দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।’
তিনি আরও বলেন,আমরা তরুণদের শক্তি ও উদ্যমকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। সংবাদ আমাদের কাছে কেবল তথ্য নয়, সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা এমন এক সংবাদপত্র গড়ে তুলতে চাই, যা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।’
তিনি আরও উল্লেখ্য করেন, দৈনিক রূপান্তর সময় হবে আলোর দিশারী মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো ছড়াবে। আমরা বিশ্বাস করি, সময়ের সঙ্গে সঙ্গে এই পত্রিকা পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে এবং হবিগঞ্জসহ সারা দেশে ইতিবাচক সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।তিনি সকলের কাছে সহযোগিতার আশা ব্যক্ত করেন।