সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে টিন সেট ঘর নির্মাণের মাধ্যমে ১টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আমিরুন নেছা (ভেতরের পাতায় দেখুন) (৬০)। অভিযোগ সূত্রে জানা যায়, রাজাবাদ গ্রামের মৃত আব্দুল মতিন মাস্টারের স্ত্রী ও তার সন্তানরা দীর্ঘ ২৮ বছর যাবৎ এখানে বসবাস করে আসছেন। তার অভিযোগ, রাজাবাদ গ্রামের মৃত আব্দুল হাশেম এর পুত্র মাজহারুল ইসলাম অপু (৪২), ইংল্যান্ড প্রবাসী তাজুল ইসলাম নিঠু (৫০), প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীগণ তাদেরই নিকটাত্মীয়। বিবাদীদের সাথে তাদের সম্পত্তি সংক্রান্তে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে প্রায় সময় তাদের সাথে ঝগড়া বিবেদ লেগে থাকতো। বিবাদীগণ ও তার পরিবারের লোকজন তাদের চলাচলের রাস্তায় বাঁধা আপত্তি দিয়ে আসতেছে দীর্ঘদিন যাবৎ। উক্ত বিষয় নিয়ে ইতিপূর্বে স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টাও ব্যর্থ হয়। তারা বলেন, অজ্ঞাতনামা বিবাদীরা তাদের ছেলেদের মারধর করার জন্য উদ্যুত হয়। বিবাদী তাজুল ইসলাম নিঠু ইংল্যান্ড প্রবাসী (বর্তমানে দেশে অবস্থান করছে) সে এলাকার লোক জড়ো করা সহ অজ্ঞাতনামা লোকদের মাধ্যমে তাদের যে কোন ক্ষতি করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় তাদের পরিবারের নারী-পুরুষ ও শিক্ষার্থীরা চলাচলে সমস্যায় পড়েছেন। বিষয়টি নিয়ে তারা যেমন সমস্যায় ভুগছেন তেমনি আতঙ্কের মধ্যেও রয়েছেন বলে জানান তিনি। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।