সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে দফায় দফায় চলা হামলা-পাল্টা হামলায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এসময় গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে দীর্ঘদিন যাবত স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি মামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে ওই দিন সকালে পূর্বের বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে হামলা চালায়। এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন।
খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে নবীগঞ্জ থানার (ওসি) মো. আবুল হোসেন-এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।