সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

অতিবৃষ্টিতে চুনারুঘাটের বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার / ৪৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে, অনেক বসতবাড়িতে পানি প্রবেশ করেছে এবং জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিনের টানা বৃষ্টিতে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ছড়াগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করায় হু হু করে পানি লোকালয়ে প্রবেশ করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানিতে আমনসহ বিভিন্ন ফসলের জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি বহু পরিবারের বসতবাড়িতে পানি ঢ়ুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি দ্রুত নেমে যেতে পারছে না, ফলে দুর্ভোগ আরও বেড়েছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করছে। কোথাও বাঁধ ভেঙে গেলে বা নদীর পানি কৃষিজমিতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অথবা উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন খাল, ছড়া কিংবা জলাশয়ের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার কারণ না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *