সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

দেবপাড়া ৯ মৌজা ঈদগাহ মাঠে পরকীয়া প্রেমিক যুগল আটক

স্টাফ রিপোর্টার / ২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেবপাড়া নয় মৌজা ঈদগাহ মাঠে পরকীয়া প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৪ জুলাই) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

 

সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের তিনটি প্রবেশপথে সতর্কীকরণ নোটিশ টানানো থাকা সত্ত্বেও মৌলভীবাজারের আঠানগিরি এলাকার আর্জেন্টিনা সমর্থক আনোয়ার আলীর ছেলে বাবুল আহমদ এবং পানিউমদা এলাকার রুবেলের স্ত্রী পরিচয়দানকারী এক নারী সেখানে আসেন। স্থানীয়দের অভিযোগ, তারা টিকটক ভিডিও ধারণের আড়ালে অনৈতিক উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

 

পরে স্থানীয় লোকজন বিষয়টি ওই এলাকার সালিশ বিচারক কাপ্তান মিয়াকে অবগত করলে তার উদ্যোগে উভয় পক্ষের পরিবারের সদস্যদের ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরবর্তীতে ওই নারী এবং যুবককে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানা যায়। এই ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

উল্লেখ্য, নবীগঞ্জের ঐতিহ্যবাহী দেবপাড়া নয় মৌজা ঈদগাহ মাঠকে ঘিরে অতীতেও টিকটক ও ফেসবুক রিলস ভিডিও নির্মাণের ঘটনা নিয়ে এলাকায় তীব্র সমালোচনা দেখা দিয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদগাহ মাঠে ধারণ করা কয়েকটি নাচ-গানের ভিডিও ভাইরাল হলে ধর্মপ্রাণ মুসল্লি, যুবসমাজ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

স্থানীয়দের দাবি, ঈদগাহ মাঠটি একটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। মাঠের চারপাশে রয়েছে স্থানীয়দের কবরস্থান। তাই এ স্থানে টিকটক, রিলস বা আপত্তিকর আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং পবিত্র পরিবেশ নষ্ট করে।

 

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে বিভিন্ন এলাকা থেকে কিছু তরুণ-তরুণী ঈদগাহ মাঠে এসে টিকটক ভিডিও ধারণ ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে একই ধরনের অভিযোগে কয়েকজন নারী-পুরুষকে আটক করে পরিবারের সদস্যদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবারও এমন ঘটনা বাড়তে শুরু করেছে বলে দাবি করেন স্থানীয়রা।

 

এলাকাবাসী জানান, ঈদগাহ মাঠের পবিত্রতা ও সামাজিক পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে তারা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *