সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

নবীগঞ্জ প্রেক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ২৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম এ বাছিত।
সাধারণত সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সুবিনয় রায় বাপ্পী, মোঃ রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক শাওন মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য গৌছুজ্জামান চৌধুরী, এম এ মুহিত, এম মুজিবুর রহমান, নিজামুল ইসলাম, মোঃ নাবেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, ছনি আহমদ চৌধুরী, আকিকুর রহমান, অঞ্জন রায়, সেলিম, আলাল মিয়া, হাসান মিয়া,  স্বপন রবি দাশ প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় গঠিত সকল উপকমিটি বাতিল, নতুন ভাবে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি কর্তৃক সুপারিশ নির্ধারিত সময়সীমার মধ্যে  চুড়ান্ত করার পূর্বে সকল সদস্যের নিকট খসড়া প্রিন্ট কপি সর্বরাহ করা, সম্প্রতি প্রেসক্লাবের  ম্যাগাজিনের পর্যালোচনাক্রমে  ম্যাগাজিন প্রকাশনায় সংশ্লিষ্টদের জবাব দিহিতা নিশ্চিত করণে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ক্লাবের সপ্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐক্যমত ঘোষণার মধ্য দিয়ে সভাপতি বিশেষ সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *