সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

নবীগঞ্জে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ, অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে অস্বস্তি চরমে

স্টাফ রিপোর্টার / ৩৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলায় তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন পুরোপুরি ওষ্ঠাগত হয়ে উঠেছে। আষাঢ়ের এই সময়ে মাঝেমধ্যে আকাশ মেঘলা ও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কমছে না গরমের তীব্রতা, উল্টো বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি চরমে পৌঁছেছে।

 

এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ ও শ্রমজীবীরা। থার্মোমিটারের চেয়েও বেশি অনুভূতি স্থানীয় আবহাওয়া তথ্যানুযায়ী, আজ নবীগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

 

তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি (প্রায় ৭০% থেকে ৯৪%) থাকায় সাধারণ মানুষের শরীরে তা ৩৯ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০১ ডিগি-১০৭ ডিগি ফারেনহাইট) তীব্র তাপদাহ হিসেবে অনুভূত হচ্ছে। কড়া রোদ আর অতিরিক্ত ঘামের কারণে ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। থমকে গেছে খেটে খাওয়া মানুষের চাকাতীব্র খরতাপের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং কৃষিজীবী মানুষ।

 

দুপুরের কড়া রোদে পিচঢালা রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পৌর এলাকার রিকশাচালক করিম মিয়া জানান, “গরমে ১০ মিনিট রিকশা চালাইলেই শরীর অবশ হয়া যায়। রাস্তায় মানুষও কম, আয়-রোজগার একেবারে বন্ধের পথে।” জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের না হওয়ায় দুপুরের দিকে নবীগঞ্জ শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে।

 

লোডশেডিংয়ের নতুন ভোগান্তিএই তীব্র গরমের মাঝে সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। দিন এবং রাত মিলিয়ে কয়েক ঘণ্টা পর পরই বিদ্যুৎ চলে যাওয়ায় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় শিশু এবং বয়োবৃদ্ধদের ঘুমের চরম ব্যাঘাত ঘটছে, যা জনদুর্ভোগকে দ্বিগুণ করে তুলেছে।হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়তীব্র তাপদাহের কারণে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ডায়রিয়া, ডিহাইড্রেশন (পানিশূন্যতা), হিট স্ট্রোক এবং শিশুদের ঠান্ডা-জ্বর ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে।

 

এই পরিস্থিতিতে সুস্থ থাকতে সবাইকে প্রচুর পরিমাণে নিরাপদ পানি, খাবার স্যালাইন এবং ডাবের পানি পানের পরামর্শ দেওয়া হচ্ছে। একই সাথে রোদে বের হলে ছাতা ব্যবহারের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।আশার আলো বৃষ্টির পূর্বাভাসেআবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিন নবীগঞ্জ ও আশেপাশের এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে বাতাসের তাপমাত্রা কমে আসবে এবং এই দমবন্ধ পরিস্থিতি থেকে নবীগঞ্জবাসী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *