সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার / ৩৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছর এবং খরিপ-২/২০২৬-২৭ মৌসুমকে কেন্দ্র করে গ্রীস্মকালীন শাক-সবজি ও উচ্চফলনশীল রোপা আমন আবাদের প্রসারে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

বুধবার (০২ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রোপা আমন ধান এবং লেবুসহ বিভিন্ন প্রকার গাছ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি অফিসার ফজলুল হক চৌধুরী মনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, ইউপি সদস্য সুজন মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাগর আহমেদ, সদস্য মোঃ হাসান চৌধুরী প্রমুখ।

 

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের হাতে সরকারি এই প্রণোদনার উপকরণ তুলে দেন। উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করা এবং গ্রীস্মকালীন সবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যেই সরকারি এই সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *