সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ

স্টাফ রিপোর্টার / ৪৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রায় হামলায় গুরুতর আহত হয়ে বাঁ চোখের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় রয়েছেন নবীগঞ্জ উপজেলার আলিফ চৌধুরী। তিনি জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক এবং হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় আলিফের চোখে গুরুতর আঘাত লাগে। এনসিপির অভিযোগ, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এনসিপি নেতাদের দাবি, আলিফ অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চলাফেরা করতে পারেন না এবং মা একজন প্রতিবন্ধী। দুই বোনের বিয়ে হয়ে গেছে। বড় ভাইও পরিবারের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। ফলে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করে পরিবারের ব্যয় বহন করতেন আলিফ। হামলায় তার গুরুতর আহত হওয়ায় পুরো পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আলিফকে দেখতে যান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা। পরে হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি তিন দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো, আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন এবং তাকে ও তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান; হবিগঞ্জে হামলায় জড়িত ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা; এবং এনসিপিসহ গণতান্ত্রিক বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে এনসিপির চিকিৎসক সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. আবদুল আহাদ বলেন, চিকিৎসকদের মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে আলিফের বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরে নাও আসতে পারে। এছাড়া ডান চোখেও তিনি ঝাপসা দেখছেন।

তবে আলিফের চিকিৎসায় যুক্ত এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত চোখের চূড়ান্ত অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, আলিফের বাঁ চোখে ব্যাপক আঘাত রয়েছে এবং অস্ত্রোপচার করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *