সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বানিয়াচং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও মানবিক সংগঠন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু হামিদ মমসাদ হাসান। কর্মসূচির আওতায় আমিরখানী দাখিল মাদ্রাসা, আমিরখানী হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া ছাদিয়া বাসিয়াপাড়া মাদ্রাসা, কালিকাপাড়া মাদ্রাসা এবং খাগড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামেয়া ছাদিয়া বাসিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ শফিকুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা সাদেক আহমদ, হাফেজ মামুনুর রশীদ, হাফেজ শাহ আলম, মাওলানা আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, মাস্টার শাহিন আহমদ ও মাওলানা মুজিবুর রহমান।