সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

কানাইঘাটে আজ এনসিপির পদযাত্রা, কড়া নিরাপত্তায় সম্পন্ন সব প্রস্তুতি

বিবিয়ানা ডেস্ক / ৭৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর সিলেটের কানাইঘাটে দলটির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে উত্তর বাজারে পথসভা উপলক্ষে বিশাল মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়ক হয়ে কানাইঘাটে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সফরে থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে শায়িত উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক সূচনা করবেন তারা। পরে পদযাত্রাটি উপজেলা সদর প্রদক্ষিণ করে বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে পথসভা ও গণসংযোগ কর্মসূচি।

কর্মসূচিকে সফল করতে জেলা ও উপজেলা এনসিপির নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। উত্তর বাজারে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, সাজানো হয়েছে সভাস্থল। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ কর্মসূচি ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন,

“কানাইঘাটে এনসিপির পদযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, সারা দেশে অনুষ্ঠিত এনসিপির কর্মসূচিগুলোর মধ্যে কানাইঘাটের আয়োজন অন্যতম সফল হবে।”

তিনি আরও বলেন,

“কর্মসূচি সফল করতে উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নেবে।”

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *