সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

হবিগঞ্জে ঢুকতে না পেরে তদন্ত কেন্দ্রে মামলা দিল এনসিপি

স্টাফ রিপোর্টার / ৬২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বুধবার হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেও পুলিশের বাধায় তা করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চার দফায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সুত্রে জানা যায়, দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা বাগবিতণ্ডা ও অবস্থান কর্মসূচির পর রাত ৮টার দিকে নেতারা হবিগঞ্জ শহরে প্রবেশ না করে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১শ’ জনের বিরুদ্ধে এনসিপি’র মামলার আবেদন জমা দেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। সেখানে পুলিশের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা। একপর্যায়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়।

 

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনি যদি পারেন আমাদের নিরাপত্তা দেবেন। আর যদি না পারেন, তাহলে আমরা নিজের দায়িত্বে চলে যাব। কোন আইনে আমাদের বাধা দিচ্ছেন? জবাবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করলে হাসনাত বলেন, “নিরাপত্তার হুমকি যারা সৃষ্টি করছে, তাদের না ধরে আমাদের পথরোধ করা হচ্ছে। হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে শ্রীমঙ্গলে রাস্তা আটকে দেওয়া বেআইনি।” পুলিশ কর্মকর্তা বলেন, “আপনারা এই সীমানা পার হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”

 

পরে ব্যারিকেড অতিক্রম করে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের দিকে অগ্রসর হলেও হবিগঞ্জ সীমান্তের রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় ট্রাক ফেলে সড়ক অবরোধ করে আবারও তাদের আটকে দেওয়া হয়। সেখানে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের সঙ্গে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর দীর্ঘ আলোচনা হয়। প্রবল বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় নেতারা সড়কে বসে অবস্থান নেন।

 

এ সময় নাহিদ ইসলাম জানান, তারা শুধু হবিগঞ্জে প্রবেশ করে মঙ্গলবারের হামলার ঘটনায় মামলা দায়ের করে ফিরে যেতে চান। তবে পুলিশ শহরে প্রবেশের অনুমতি না দিলে শেষ পর্যন্ত নেতারা কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করতে সম্মত হন। ঘটনাস্থলে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় দলটি।

 

এতে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাচ্ছিলেন। হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপূর্ণ পদযাত্রা শেষে সার্কিট হাউসের পথে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতেই বুধবারের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তার দাবি, আহত নেতাকর্মীদের হাসপাতালে নেওয়ার সময়ও দ্বিতীয় দফা হামলা হয়।

 

এতে সারজিস আলম, জেলা সদস্য সচিব মুবিন বারীসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশি সহায়তায় উদ্ধার হওয়ার পর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সারজিস আলমও হামলার অভিযোগ করেন। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবে না দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি আহত হন। একজন নেতাকর্মীর চোখও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, এনসিপির নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “এনসিপির নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণেই হবিগঞ্জের ছাত্র-জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে।

 

এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।” জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান বলেন, “এনসিপির নেতারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। তবে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল-সমাবেশ করিনি।”

এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক জানান, জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী ১৪৪ ধারা বলবৎ থাকাকালে হবিগঞ্জ শহরে কোনো রাজনৈতিক দল সভা, সমাবেশ, মিছিল, পথসভা, পিকেটিং বা এ ধরনের কর্মসূচি পালন করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *