সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

নবীগঞ্জের নতুন ইউএনও সুলতানা জেরিন, বদলি হলেন রুহুল আমিন

স্টাফ রিপোর্টার / ৫৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সুলতানা জেরিন-কে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সিলেট বিভাগের কর্মরত কয়েকজন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান ইউএনও মো. রুহুল আমিন-কে নবীগঞ্জ উপজেলা থেকে বদলি করে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সুলতানা জেরিনকে নবীগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবীগঞ্জে দায়িত্ব পালনকালে ইউএনও মো. রুহুল আমিন প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগের জন্য প্রশংসিত হন। চলতি বছর তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হন। তবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়েও তিনি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন।

অন্যদিকে, সুলতানা জেরিন সুনামগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি অর্জন করেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি নবীগঞ্জে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এছাড়া একই প্রজ্ঞাপনে কমলগঞ্জ উপজেলার ইউএনও সন্দ্বীপ তালুকদার-কে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়, শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও মো. ফজলে রাব্বী চৌধুরী-কে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এবং কমলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান-কে শায়েস্তাগঞ্জ উপজেলায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদায়নকৃত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি সরকারি দাবী আইন, ১৯১৩-এর ৩(৩) ধারা অনুযায়ী নিজ নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *