সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন

বিবিয়ানা ডেস্ক / ৭৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি মিড ডে মিলের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ টিফিনের সময় সরকারি মিড ডে মিলের রুটি খেতে গিয়ে সেটি ছিঁড়ে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। রুটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে বিষয়টি সে তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানায়।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার বলেন, ঘটনার পরপরই বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে।

এদিকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় এমনভাবে একটি আস্ত ব্লেড রুটির ভেতরে থাকার বিষয়টি অস্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। তবে বিষয়টি কীভাবে ঘটেছে, তা তদন্তেই স্পষ্ট হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ঘটনাটি জানার পর রুটিটি জব্দ করে বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনা জানার পরও উপজেলা প্রশাসনকে অবহিত না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *