সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

১১ মামলার পলাতক আসামির কুঁড়েঘরে আত্মগোপন, শেষ রক্ষা হলো না

সংবাদদাতা / ৬৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ছদ্মবেশে অভিযান চালিয়ে দোয়ারাবাজার সীমান্তের জিরো পয়েন্টে কুঁড়েঘর বানিয়ে আত্মগোপনে থাকা ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বিজিবির ওপর হামলা, হত্যা, মাদক ও চোরাচালানসহ ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে এভাবে বিভিন্ন স্থানে কৌশলে অবস্থান করছিলেন। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে ওই বিশেষ অভিযানে অংশ নেন দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁন, আবু নাঈম ও আমির হোসেন সিকদারসহ পুলিশের একটি ফোর্স।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের একটি নির্জন স্থানে কুঁড়েঘর বানিয়ে আত্মগোপনে ছিল ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক চিহ্নিত চোরাকারবারি দেলোয়ার ১১টি মামলার ৬টিতে পরোয়ানাভুক্ত পলাতক আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *