সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

শহীদ মিনারে বর্জ্যের স্তূপ, মর্যাদা ফেরাতে প্রশাসনের উদ্যোগ

দিলোয়ার হোসাইন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে / ৭৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক এই পবিত্র স্থানে বর্জ্য ফেলার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে বড়বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে ময়লা-আবর্জনা, মৃত মোরগ, মোরগের নাড়ি-ভুঁড়ি, পচা-নষ্ট আমসহ বিভিন্ন ধরনের বর্জ্য শহীদ মিনার চত্বরে ফেলা হচ্ছে। এছাড়া আশপাশে কোনো পাবলিক টয়লেট না থাকায় অনেকেই শহীদ মিনারের পাশে প্রস্রাব করেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইনের নেতৃত্বে বর্জ্য অপসারণকারী মেশিনের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহীদ মিনার চত্বর ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়।
বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান বলেন, “শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এমন একটি পবিত্র স্থানে ময়লা-আবর্জনা ফেলা অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে।”
সাজকর্মী সৈয়দ পলাশ মিজান বলেন, “শহীদ মিনারের মতো একটি জাতীয় স্মৃতিস্তম্ভকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। যারা এখানে বর্জ্য ফেলছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা উচিত।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের জাতির ইতিহাস, গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এ স্থান পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। যারা এখানে ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহীদ মিনারের মর্যাদা রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সচেতন মহল শহীদ মিনার এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং একটি পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন।
তাদের মতে, শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *