সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

সিলেটের আরেকটি প্রাইভেট হাসপাতালকে আ ল্টি মে টা ম

বিবিয়ানা ডেস্ক / ৪৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেট মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স না থাকাসহ সিলেট মহানগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় ওই প্রাইভেট হাসপাতালকে জরিমানা প্রদান করা হয়েছে। একই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাগজপত্র ঠিক করতে ১৫দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) বিকালের দিকে দেওয়া জেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

 

তিনি জানান, লাইসেন্স না থাকার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সিলেট মহানগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানের সময় লাইসেন্স না থাকার জন্য এবং বিভিন্ন অনিয়মের জন্য ওই হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে আল্টিমেটাম দেওয়া হয়। একই অভিযানে সুরমা ভ্যালী ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

 

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন ও ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে ক- না, তা নিশ্চিত করতেই এ অভিযান। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

প্রসঙ্গত, এর আগে সিলেটের হাওয়াপাড়ায় অবস্থিত সেন্ট্রাল হাসপাতালকে অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সিলেটের মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল ও মঙ্গলবার শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও অভিযান চালানো হয়। এরমধ্যে সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। আর আল বারাকা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দু’ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *