সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

উজানের ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জে বন্যার শঙ্কা

স্টাফ রিপোর্টার / ৩২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

৬ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, দুর্বল বাঁধ নিয়ে উদ্বেগ

উজানের ঢল এবং টানা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার অন্তত ছয়টি পয়েন্টে নদ-নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জ কার্যালয়ের বৃহস্পতিবার প্রকাশিত দৈনিক পানি সমতলের তথ্য অনুযায়ী, চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২২ সেন্টিমিটার, শায়েরগঞ্জ পয়েন্টে ১৯৮ সেন্টিমিটার এবং হবিগঞ্জ সদর উপজেলার মারুলিয়া পয়েন্টে ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নবীগঞ্জ উপজেলার মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার, আজমিরীগঞ্জ পয়েন্টে কালনী-কুশিয়ারা নদীর পানি ৭৩ সেন্টিমিটার এবং শায়েস্তাগঞ্জ-লাখাইয়ের সুতাং ব্রিজ পয়েন্টে সুতাং নদীর পানি ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, নবীগঞ্জ উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদী এবং মাধবপুর উপজেলার মান্দা পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি এখনও বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও দ্রুত বাড়ছে। তবে মাধবপুর উপজেলার মনতলা পয়েন্টে সোনাই নদীর পানি বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার নিচে থাকায় ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাউবোর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় ৬১ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার প্রায় ২২০ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহর পয়েন্টে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। বিশেষ করে পূর্বভাদৈ ও রাধানগর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি অংশ নিচু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় পানি লোকালয়ে ঢ়ুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পাউবোর নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ভারতের ত্রিপুরা অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল, হাট-বাজার ও জনবসতিতে জলাবদ্ধতা এবং প্লাবনের ঝুঁকি বাড়বে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও এলাকাগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি:
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, ভারি বৃষ্টিপাত বন্যার স্বাভাবিক কারণ হলেও অবৈধ বালু উত্তোলন, নদী দখল এবং বাঁধের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তিনি বলেন, খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতীর দুর্বল হয়ে পড়েছে। তাই শুধু জরুরি পরিস্থিতি মোকাবিলা নয়, নদীর বাঁধ নিয়মিত পর্যবেক্ষণ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *