সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

মাধবপুরে বৃষ্টি পানিতে জলাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, পাঠদান ব্যাহত

স্টাফ রিপোর্টার / ৩৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বৃষ্টি পানি প্রবেশ করে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় মাঠে পানি জমে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে পানিনিষ্কাশনের ব্যবস্তা এলাকার একটি মহল জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দারা আবু তাহের জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে জলাবদ্ধতার সমস্যা থাকলেও তা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, আশপাশ ও বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বৃষ্টির সময় জলাবদ্ধতার কারণে মাঠে পানি জমে যায়, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি।

এদিকে অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *