সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না -ইউএনও

স্টাফ রিপোর্টার / ২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম। মতবিনিময় সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। প্রাথমিক শিক্ষার মান উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করতে সকলকে একসাথে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ যেন আর পিছিয়ে না থাকে। সভায় বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাবলী, শ্রেণিকক্ষের সংকট, শিক্ষাসামগ্রীর অভাব এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে তারা শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *