সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় ২০ কিমি যানজট

বিবিয়ানা ডেস্ক / ২৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বরে সৃষ্ট বিশালাকার গর্ত ও পৃথক সড়ক দুর্ঘটনার জেরে তীব্র যানজটের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা গতকাল বুধবার দুপুর পর্যন্ত গড়ালে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পণ্যবাহী গাড়ি বিকল হওয়া এবং একের পর এক দুর্ঘটনার কারণে হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশ জানায়, সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপর বেশকিছু বড় ও গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় একটি লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কে যানজট শুরু হয়।

রাতভর বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতির আরও অবনতি ঘটে। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজট আরও দীর্ঘ হয়। দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে শুরু করে। জানা যায়, বিশ্বরোড গোলচত্বরে সড়কের গর্তে যানবাহন আটকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সরাইল, শাহবাজপুর, কুট্টাপাড়া, শান্তিনগর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিশ্বরোড এলাকার গর্তে পণ্যবাহী যানবাহন আটকে যাওয়া এবং দুর্ঘটনাকবলিত লরি অপসারণের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে সড়কের বেহাল দশা এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে জট ছুটাতে বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *