সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী

বিবিয়ানা ডেস্ক / ৩৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। তবে সব গ্লানি আর নেতিবাচকতাকে পেছনে ফেলে এবার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন, যা মুহূর্তেই লুফে নিয়েছেন তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

সন্তান জন্মের এই অনাবিল আনন্দের পাশাপাশি দীর্ঘ সাত বছরের এক বুকভাঙা লড়াই, অপেক্ষা এবং প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সুস্মিতা। ২০১৯ সালের ১৯ মার্চ নিজের প্রথম সন্তানকে হারিয়েছিলেন তিনি, যে বেদনাদায়ক স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই পুরোনো কষ্টের কথা স্মরণ করে আবেগঘন এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সাত বছর আগে যে স্বপ্নটা মাঝপথে থেমে গিয়েছিল, আজ যেন তারই এক নতুন ও সুন্দর সূচনা হলো। এটি কেবল কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি আর অদৃশ্য বহু বাধার বিরুদ্ধে তার এক নিরন্তর সংগ্রাম ছিল। প্রথমবারের সেই তিক্ত ও মর্মান্তিক অভিজ্ঞতার কারণেই এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন তিনি এবং সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গেল ৬ মার্চ ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সুস্মিতা রায়, যখন তিনি সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বিয়ের পর কঠিন দিনগুলোতে ছায়ার মতো পাশে থাকার জন্য স্বামী শুভাশিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সুস্মিতা জানান, যখন তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, ঠিক তখন শুভাশিস তার এই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন এবং লড়াইয়ের শক্তি জুগিয়েছেন।

টলিউড অভিনেতা সায়কের সাবেক বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেও, মাতৃত্বের এই নতুন ও পবিত্র অধ্যায়ে পা রাখায় এখন চারপাশ থেকে শুধু ভালোবাসার ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *