সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

সাংবাদিক রাজনের মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি / ২৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান এর মরহুম মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ভোর থেকে মরহুমার স্বজনদের উদ্যোগে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। এরপর মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।

অনুষ্ঠানে মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক রাজন আহমেদ আরিয়ানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আলিম উলামা মরহুমার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ মা ও সমাজসেবী।

তাঁর স্নেহ, মমতা ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই। স্থানীয়রা আরও বলেন, একজন ভালো মানুষ গড়ার পেছনে মায়ের যে অবদান তা কোনোদিন শোধ করা সম্ভব নয়। পরে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান সিলেট স্থানীয় একটি জাতীয় দৈনিকের ও মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। মায়ের মৃত্যুর পর থেকে প্রতি বছর ২১ মহরম তিনি ও তাঁর পরিবার এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে আসছেন বলে জানান সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *