সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক আশরাফ উদ্দিনের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার / ২৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার সুনামধন্য দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত অন্যতম পরিচিত গীতিকার আশরাফ উদ্দিন।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার হবিগঞ্জস্থ বিবিয়ানা পত্রিকার অস্থায়ী কার্যালয়ে দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মো. তাজুল ইসলাম এর পরিচালনায় এক মতবিনিময় ও শুভেচ্ছা সভার আয়োজন করা হয়।

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ সুমন আলী খাঁন, সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহিদ আলী আশা, সাংবাদিক আবু তালেব এবং ইমরান আহমদ কাজল।

উক্ত সভায় বিস্তারিত আলোচনার পর সমাজসেবক আশরাফ উদ্দিন দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মতি প্রকাশ করায় দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

এসময় সমাজসেবক আশরাফ উদ্দিন, দৈনিক বিবিয়ানা পত্রিকা সমাজের অসঙ্গতি তুলে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সমাজ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *