সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

বাহুবলে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার / ২০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্ষুদিরাম সাওতাল (প্রায় ৫০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুদিরাম সাওতাল একটি লোকাল বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় শ্রীমঙ্গলগামী দ্রুতগতির একটি লেবুবাহী জীপ তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ক্ষুদিরাম সাওতাল দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক চা শ্রমিক নিহত হয়েছেন। মরদেহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *