সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ, টিউশন ফি নিয়ে টালবাহানা-সরকারি নির্দেশনা অমান্যসহ নানা অভিযোগ ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ শায়েস্তাগঞ্জে থামছেই না এসির তামার তার চুরি বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধের সমাবেশ হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন নেশাজাতীয় তরল পানে একে একে ৫ জনের মৃত্যু, তদন্তে পুলিশ অসুস্থ বাবা-প্রতিবন্ধী মায়ের স্বপ্ন ভেঙে দিল হামলা, চোখ হারানোর শঙ্কায় নবীগঞ্জের আলিফ রপ্তানির সম্ভাবনায় বদলে যাচ্ছে বানিয়াচংয়ের কচু চাষ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ:
দৈনিক বিবিয়ানা’র অনলাইন সংস্করণের জন্য সারা দেশের জেলা, উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ (dailybibiyana@yahoo.com/dailybibiyana@gmail.com) সিভি পাঠান।

বাহুবলে সংঘর্ষে নিহত ১, আহত ২

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা / ২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজেরগাঁও গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই ভাই আহত হয়েছেন।

 

নিহত আব্দুল্লাহ উপজেলার খোজেরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন তার দুই ভাই আব্দুস সালাম (২৬) ও আব্দুল কাদির (৩০)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।

 

তাদের দাবি, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় আব্দুল হক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার দুই ভাইও আহত হন।

 

পরে স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তবে ঘটনার বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জমিজমা নয়, একটি মেয়েলী বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *